কমিউনিটি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ
মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের চিত্র বিশ্লেষণ করেন এবং এর বিভিন্ন ধরণ, ঝুঁকির জায়গা ও ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে বাস্তবভিত্তিক শিক্ষণীয় বিষয় তুলে ধরে এ ব্যাপারে সচেতনতার ব্যাপারে দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত। তিনি বলেন, “শুধু নিয়ম মেনে চলার বিষয় নয় বরং আর্থিক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্বও হলো মানি লন্ডারিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকা।” তিনি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারী অতিথি বক্তাকে ধন্যবাদ জানান এবং বলেন, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা কর্মকর্তাদের শেখার ক্ষেত্রে মূল্যবান অবদান রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো