ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৪:৩৩

ইন্টারনেট সংযোগ আরও দ্রুতগতির ও নির্ভরযোগ্য করে তোলার লক্ষ্যে সম্প্রতি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফাইভজি সেবা। আর এই ফাইভজি প্রযুক্তির সুবিধা সহজলভ্য করতে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা। দেশে ফাইভজি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের জন্য অনার ৪০০ সিরিজের এ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। জুন ২০২৫-এ বাজারে আসা অনার ৪০০-এর রেগুলার ও প্রো ভার্সনের পর এবার যোগ হলো অনার ৪০০ লাইট ফাইভজি সিরিজ। অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এ নিয়ে বলেন, "আমাদের প্রচেষ্টা থাকে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনটি আমরা উন্মোচন করেছি। অনার ৪০০ লাইট ফাইভজি দেশের মানুষকে ফাইভজি প্রযুক্তির সুবিধা উপভোগে সক্ষম করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পথকে আরও গতিশীল করবে।" যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন, যা অ্যান্ড্রয়েড ফোনের জগতে একটি নতুন সংযোজন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়, একবার ক্লিক করে ছবি তোলা যায়, আর চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়। নতুন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার অ্যাপারচার এফ/১.৭৫। এর ফলে, কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। এছাড়াও, রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা, যা প্রতিদিনের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে ধরে রাখে। এমনকি রাতের বেলায় তোলা ছবিও আসে চমৎকার। এছাড়াও, স্মার্টফোনটিতে রয়েছে ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা চোখের আরাম নিশ্চিত করে। মাত্র ১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফলে, হাত থেকে পড়ে গেলে কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে ফোন ব্যবহারে ফোন নষ্ট হওয়ার ঝুঁকি নেই। ফোনটির ৫,২৩০ মেগাওয়াট-ঘণ্টা লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এটি মাত্র ৩০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হয় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৩ মিনিট। এক হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত ভালো থাকে, যা দীর্ঘমেয়াদে ব্যবহারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। অনার ৪০০ লাইট ২৮৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র‍্যাম টার্বো (১২ জিবি+ ১২ জিবি) প্রযুক্তির ফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই ধরনের সেটআপে গেমিং, স্ট্রিমিংসহ একই সময়ে একাধিক কাজ করা যায়। অনার ৪০০ লাইট ফাইভজি ফোন ভেলভেট গ্রে ও মার্স গ্রিন, এই দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন