ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক ও নেক এক্সপ্রেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৯-২০২৫ রাত ৯:৩১

 কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নেক মানি ট্রান্সফার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান নেক এক্সপ্রেস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে নেক এক্সপ্রেসের মাধ্যমে প্রবাসী আয় সংগ্রহে নতুন সুযোগ সৃষ্টি হলো। ফলে কমিউনিটি ব্যাংকের রেমিট্যান্স সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত। অনলাইনে বিদেশ থেকে যুক্ত হন নেক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফরাজী।

এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ও ক্যামেলকো সামসুল হক সুফিয়ানী, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব ট্রেড অ্যান্ড রেমিট্যান্স মাহমুদুল আজিজ মোস্তাজী, হেড অব ট্রেজারি (চলতি দায়িত্বে) অ্যাডাম পিউরিফিকেশন এবং হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান ।

অন্যদিকে, নেক এক্সপ্রেস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি এবং সিনিয়র এক্সিকিউটিভ হাফেজ মিসবাহ উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে নেক এক্সপ্রেসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের রেমিট্যান্স সংগ্রহ কার্যক্রম আরও সহজ ও গ্রাহকবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন