এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশিদ, মানব সম্পদ বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ এবং ট্রেনিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. আবদুল্লাহ-আল-ওয়াদুদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। সেবার উৎকর্ষতা অর্জন, নিয়ম-নীতির যথাযথ পরিপালন এবং কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনামাফিক প্রশিক্ষণ আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা ও বিভাগের মোট ৪২ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নেন। সমাপনী দিনে সেরা তিন প্রশিক্ষণার্থীকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। দশ দিনব্যাপী এই কোর্সে সাধারণ ব্যাংকিং কার্যক্রম, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, ঋণ ব্যবস্থাপনা, মানিলন্ডারিং প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ব্যাংকিং সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো