ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মশক নিধন কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন, প্রধান অতিথি সাইফুল আলম নীরব


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৬-৯-২০২৫ রাত ১১:২৪

শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) বিটিসিএল কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-১২ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল আলম নীরবের তত্ত্বাবধানে বিটিসিএল কলোনি মাঠে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের নেতা সাইফুল আলম নীরব। তিনি বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাড়ির আশপাশের ফুলের টবে জমে থাকা নোংরা পানি এবং ফুটপাতের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজমুল হক মাসুম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিটিসিএল কল্যাণ সমিতির সভাপতি মো. মুঞ্জু। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপি হানিফ। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)