ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:২০

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ০৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে যশোর জেলার বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে বাঘার পাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপস্থিত ছিলেন। বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিলাল হোসেন-এর সভাপতিত্বে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর যশোর, খুলনা ও চুকনগর শাখা কর্তৃক উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে বক্তারা সবুজ বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ৩ (তিন) শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি তানভীরুল ইসলাম সোহান, বাঘার পাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর যশোর শাখার ব্যবস্থাপক এ. বি. এম. আহসানুল কবির ও বাঘার পাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর প্রেসক্লাবের বিশিষ্ট সাংবাদিক ও সভাপতি ইকবাল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু মুসা, বাহারুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন