সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মো: মোক্তার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক এম. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।অনুষ্ঠানের বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুসলিম উম্মাহ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো