ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত ফোর লেন রাস্তার উদ্বোধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ৪:৫০

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত বর্তমান দুই লেন সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে ৩.৫৩২ কিলোমিটার সড়কটির কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কাজের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নগরবাসীর সুবিধার্থে ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। বন্ধ গেট থেকে সিটি হাট সড়কটি হবে আন্তর্জাতিক মানের। বন্ধ গেট রেলগেট এলাকায় একটি ফ্লাইওভারও নির্মাণ করা হবে। করোনার কারণে দীর্ঘ ১৬ মাস সারাবিশ্বেই উন্নয়ন কার্যক্রম স্থবির হয়েছিল। করোনা মোকাবেলা করে আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। করোনা বর্তমানে যেভাবে নিয়ন্ত্রণে আছে, এমন থাকলে আগামী এক বছরে মহানগরজুড়ে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হবে। নগরবাসীর যে সমস্ত নাগরিক সুবিধা দরকার, সকল সুবিধা নিশ্চিত করা হবে।

ওয়ার্ড পর্যায়ে রাস্তা ও ড্রেন নির্মাণে গুরুত্ব দেয়া হয়েছে জানিয়ে রাসিক মেয়র বলেন, ৩০টি ওয়ার্ডের পাড়া-মহল্লা, অলিগলির সকল রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এজন্য ১৮৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লা ও অলিগলির রাস্তা, ড্রেন নতুন এবং ঝকঝকে হবে।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মোকাবেলা করে যাচ্ছি। করোনাকালীন সময় দফায় দফায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দফায় দফায় খাদ্য, অর্থ, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবাসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছি।

উল্লেখ্য, ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেনসহ চার লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ করা হবে। ৩.৫৩২ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি ৮০ ফুট প্রশস্ত করা হবে। উভয় পাশে ২২ ফুট করে ৪৪ ফুট রাস্তা, রাস্তার উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন ও ফুটপাত, ফুটপাত ও ড্রেনের উভয়পাশে ১০ ফুট করে ২০ ফুট স্লো মুভিং ভিহেকেল রাস্তা, রাস্তার ৪ ফুটের ডিভাইডার নির্মাণ করা হবে। কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এএস-এমই (জেভি)। 

অনুষ্ঠানে বক্তব্য দেন- রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ও প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, এএস-এমই (জেভি)-এর স্বত্বাধিকারী ফিরোজ কবির মুক্তা, রাসিকের সহকারী সুব্রত কুমার সরকার, ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী মো. মামুনুর রশিদ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু