কর্নেল স্যান্ডার্সের জন্মদিনে কেএফসি বাংলাদেশের বিশেষ আয়োজন
বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকমফুডস লিমিটেড ৯ সেপ্টেম্বর কেএফসির কিংবদন্তি প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের ১৩৫তম জন্মদিন উদযাপন করেছে। রাজধানীর কেএফসির গুলশান শাখায় খুব জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল সুবিধাবঞ্চিত শিশুরা যারা হাসি-আনন্দে দিনটি কাটিয়েছে।ট্রান্সকমফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। শুরু থেকেই পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরপুর। কেএফসি’র সুস্বাদু খাবার আর আনন্দময় মুহূর্ত— সব কিছু মিলিয়ে শিশুদের জন্য দিনটি হয়ে ওঠে অনন্য। দিনটিকে স্মরণীয় করে তুলতে কেএফসি বাংলাদেশ তাদের সকল গ্রাহকের জন্য ফ্রি কর্নেল ট্রিট আয়োজন করেছিল। গ্রাহকরা প্রিয়জনের সাথে কেএফসিতে এক আনন্দ ঘন সময় কাটানোর মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন করে। প্রতিবছরের ন্যায় এবারেও গ্রাহকদের জন্মদিনে ফ্রি কর্নেল ট্রিট আয়োজন কেএফসি বাংলাদেশের এক বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে।
অমিতদেবথাপাবলেন, “কর্নেল স্যান্ডার্স তাঁর নিষ্ঠা এবং মানুষের প্রতি আন্তরিকতা দিয়ে কেএফসি গড়ে তুলেছিলেন। আজ আমরা শুধু তার জন্মদিনই উদযাপন করিনি বরং সবার সাথে আনন্দ ভাগাভাগি করেছি।”
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান