উত্তরা ১৮ সেক্টরে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার মানুষ চিকিৎসাসেবা নিলেন
মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট এলাকায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় তিন হাজার মানুষ। রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানবিক সেবামূলক কর্মসূচি বুধবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা ১৮ সেক্টর খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ–এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন-এর উপস্থাপনায় ও সার্বিক তত্ত্বাবধানে, রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ণতা পায়। ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন স্থানীয় বাসিন্দা ছাড়াও নিরাপত্তাকর্মী, গৃহকর্মী, দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষজন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া দরিদ্র রোগীদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়। এলাকাবাসী জানান, এমন মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন সেবামূলক ক্যাম্প নিয়মিত আয়োজনের দাবিও জানান তারা। ক্যাম্পে উপস্থিত ছিলেন রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ: সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. আবু বকর সিদ্দিক সরকার, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মোঃ মারুফ হোসেন, প্রধান সমন্বয়ক এ বি এম জহিরুল কাইয়ুম বাদল, যুগ্ম সমন্বয়ক ড. শরিফ উদ্দীন প্রামানিক, সদস্য, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
এমএসএম / এমএসএম
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা