রংপুরে জেলা প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময়
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রংপুরে পিটিআই সম্মেলন কক্ষে রংপুর জেলার প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি মতবিনময় করেছেন। রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর পিটিআই-এর সুপারিনটেন্ডেন্ট খন্দকার মো. ইকবাল হোসেন, বিভাগীয় উপ-পরিচালক (রংপুর বিভাগ) মো. মুজাহিদুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ এবং জেলা শিক্ষা অফিসার শাহজান সিদ্দিকী।
সভায় উত্তরাঞ্চলের প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, করেনাকালীন লকডাউনের কারণে প্রাথমিক শিক্ষকসহ কর্মকর্তাদের কর্মস্থল বদলি স্থগিত ছিল, বর্তমানে অনলাইনে এর প্রস্তুতি নেয়া হচ্ছে। ২০২১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষারও প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত