ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২১ রাত ৮:২১

আগামী ১৮ অক্টোবর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে ‘শেখ রাসেল দিবস’ পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলও নিহত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে।

আরো জানানো হয়, সব পরিচালক, প্রকল্প পরিচালক, বিভাগীয় উপপরিচালক, দফতর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীনস্থ সব দফতর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি অবহিত করবেন। পিটিআই সুপারিনটেনডেন্টরা তার অধীনস্থ সব দফতর ও প্রতিষ্ঠানকে অবহিত করবেন। উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইন্সট্রাক্টররা (সবল) তার অধীনস্থদের অবহিত করবেন।

এখন থেকে প্রতি বছরের ১৮ অক্টোবর দিবসটি পালন করা হবে। 

জামান / জামান

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ