ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়াটিক সোসাইটিতে এইউবি উপাচার্যের ট্রাস্ট ফান্ড লেকচার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ২:২

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ২০২৫ সালের “প্রফেসর ড. দেলোয়ার হুসাইন ট্রাস্ট ফান্ড লেকচার” উপস্থাপন করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার নিমতলীতে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (এএসবি) অডিটোরিয়ামে এ লেকচার অনুষ্ঠিত হয়।

লেকচারের শিরোনাম ছিল— “ডেটা থেকে সিদ্ধান্ত: গবেষণা, উন্নয়ন ও জননীতি নির্ধারণে পরিসংখ্যানের অবদান ও বিতর্ক”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব ড. মুহাম্মদ আবদুল মজিদ। দাতার পরিচিতি ও বক্তার সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন প্রফেসর ড. আব্দুর রহিম।

লেকচারে প্রফেসর শাহজাহান খান বলেন, “গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণে প্রমাণভিত্তিক নীতি প্রণয়নে পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য। অনিশ্চয়তার মুখে জটিল বা সাধারণ ডেটা বিশ্লেষণ সংখ্যাগত প্রমাণ তৈরি করে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।” তিনি আরও বলেন, নির্ভরযোগ্য ও সময়োপযোগী ডেটা ছাড়া কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন সম্ভব নয়।

উল্লেখ্য, প্রফেসর শাহজাহান খান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড-এর এমেরিটাস প্রফেসর। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর নির্বাচিত প্রবাসী ফেলো, Journal of Applied Probability and Statistics (JAPS)-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক এবং ২০০৫-২০১৪ সাল পর্যন্ত Islamic Countries Society of Statistical Sciences (ISOSS)-এর সভাপতি ছিলেন।

এছাড়া তিনি ২০ জন পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক এবং ২৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। Springer Nature থেকে প্রকাশিত তাঁর সাম্প্রতিক দুটি বই হলো— Meta-Analysis Methods for Health and Experimental Studies (2020) ও Statistical Methods

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন