ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক পিএলসি ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে “ম্যানেজার্স মিট” আয়োজন করে। শাখার সার্বিক কর্মসম্পাদনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উৎকর্ষ সাধনের কৌশল নির্ধারণই ছিল সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম ও মোঃ মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।
সভায় আমানত সংগ্রহ জোরদার করা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা, রপ্তানি ব্যবসার সম্প্রসারণ এবং বিক্রয় ও বিপণন উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “আমরা যদি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, তবে প্রতিটি শাখাই আস্থার, উদ্ভাবনের ও উৎকর্ষের প্রতীক হয়ে উঠতে পারে। আমানত বৃদ্ধি, পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং ব্যবসার বহুমুখীকরণকে অগ্রাধিকার দিয়ে ন্যাশনাল ব্যাংক সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন করবে। ন্যাশনাল ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে আপনাদের প্রতিশ্রুতি ও নেতৃত্বের ওপর—আপনারাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।”
“ম্যানেজার্স মিট” এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক আবারও তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে—ভিত্তি সুদৃঢ়করণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো