ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দিয়েছে। তারা এরই মধ্যে এই প্ল্যাটফর্মের নামও ঠিক করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, কোম্পানির ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত হয়েছে। সভায় ই-কমার্স প্ল্যাটফর্মের নামও ঠিক করা হয়েছে। তারা ‘গোল্ডেন হারভেস্ট শপস ডটকম’ নামে এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
এর আগে ২০২১ সালে আগস্ট মাসে গোল্ডেন হারভেস্ট এগ্রোর একটি সহযোগী প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ই-কমার্স ব্যবসা শুরু করেছিল। তখন তারা ‘গোল্ডেন হার্ভেস্ট সার্ভিস লিমিটেড’ নামে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠা করেছিল। ওই সময়ে ই-কমার্স ব্যবসার মাধ্যমে তারা খাদ্য, গ্রোসারি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকেটিংসহ বেশ কিছু সেবা দিয়েছে। তবে ২০২২ সালে আগস্ট মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কথা জানিয়েছে ই-কমার্স ব্যবসায় থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গোল্ডেন হারভেস্ট এগ্রোর কোম্পানি সচিব মো. ইব্রাহীম হোসাইন বলেন, ‘২০২১ সালে আমাদের একটি সহযোগী প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ই-কমার্স ব্যবসা শুরু করেছিল। যেখানে বিভিন্ন ধরনের সেবা যুক্ত করা হয়েছিল। তবে এখন আমরা ‘ইন-হাউজ’ ই-কমার্স প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছি। এটি সরাসরি কোনো ই-কমার্স ব্যবসা নয়। আমাদের নিজস্ব পণ্যের অধিক প্রচার ও বিক্রি বৃদ্ধির স্বার্থে এটি একটি প্ল্যাটফর্ম।’
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া গোল্ডেন হারভেস্ট এগ্রো বেশ কয়েক বছর ধরেই ভালো ব্যবসা করতে পারছে না। কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। তবে ওই অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানির প্রায় ৭ কোটি টাকা লোকসান হয়েছে। আগের পাঁচ অর্থবছরের মধ্যে ৩ বছরই কোম্পানিটির লোকসান গুনতে হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের নামমাত্র ১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো