শিশু সুরক্ষায় ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম
বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)। আজ বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘প্রজেক্ট সুরক্ষা’র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি। উদ্বোধনী বক্তব্যে আইজেএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহসভাপতি ক্লেয়ার উইলকিনসন বলেন, “শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা ও শক্তিশালী কাঠামো অপরিহার্য।”অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজেএমের প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এনডিসি এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অনির্বাণের সভাপতি আল-আমিন নয়ন, সিআইডির অতিরিক্ত ডিআইজি আলী আকবর খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. মাহবুবুর রহমান।আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে বিচারব্যবস্থাকে শক্তিশালী করা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসন এবং বিচার দাবি বিস্তারে নানা কার্যক্রম নেওয়া হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ শ্যারন কোহ্ন উ, অ্যাটর্নি স্যামসন ইনোসেনসিও ও মারিয়া থেরেসা সি ক্যাসিনো দক্ষিণ এশিয়ায় পাচার ও নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন। বিকেলে আয়োজিত এক প্যানেল আলোচনায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। সমাপনী বক্তব্য দেন ক্লেয়ার উইলকিনসন ও ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাইমা খান।প্রায় ২০০ জন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন।
আইজেএম জানায়, গত ২৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কাজ করছে তারা। বাংলাদেশেও সরকার, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের সঙ্গে কাজ করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ‘প্রজেক্ট সুরক্ষা’ বাস্তবায়ন করা হবে।-
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো