ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

তিতাস গ্যাসে নতুন সিবিএ কমিটি ঘোষণা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:৪০

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি (তিতাস গ্যাস)-এ নতুন যৌথ দরকষাকষি প্রতিনিধিত্বকারী সংগঠন (সিবিএ) ঘোষণা করেছে শ্রম অধিদপ্তর। ১৫ সেপ্টেম্বর শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম তরিকুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা জারি করা হয়।

 শ্রম আইন অনুযায়ী, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-১৯৪০) আগামী দুই বছরের জন্য এককভাবে সিবিএ হিসেবে স্বীকৃতি পেল। ফলে প্রতিষ্ঠানটির শ্রমিকদের পক্ষে একমাত্র আলোচনাকারী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে এই ইউনিয়ন। ২০ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন খন্দকার জুলফিকার মতিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন। কমিটির অন্যান্য পদাধিকারীগণ হলেন—কার্যকরী সভাপতি: সাদেকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: আনোয়ার হোসেন, সহ-সভাপতি: আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলমগীর, সহ সাধারণ সম্পাদক: রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক: আব্দুল জলিল বিশ্বাস, প্রচার সম্পাদক: রাসেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক: ইয়াসমিন আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: খন্দকার তরিকুল আলম, যুব সম্পাদক: লিটন সিকদার।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আবদুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, আজ্জাক, বাবুল হোসেন, আলম মিয়া ও নাদির হায়দার। শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার তারিখ থেকেই নতুন সিবিএর কার্যকাল শুরু হয়েছে। তারা আগামী দুই বছর শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা, চুক্তি আলোচনায় প্রতিনিধিত্ব এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন