ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১২:৫৮

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদাপূর্ণ বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সা'দাত এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার ডেভিড ও’ হ্যানলন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ কর্পোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অফ বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অফ কার্ডস জাহির আহমেদ এবং হেড অফ এডিসি অ্যান্ড হেড অফ এমডিস কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান। অন্যদিকে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট ডিরেক্টর মো. কামাল হোসেন মোরশেদ এবং মার্কেটিং ডিরেক্টর মি. সাদমান সালাহউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে এক্সক্লুসিভ প্রিমিয়াম সুবিধা উপভোগ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বৃহত্তম প্রিমিয়াম লাউঞ্জ হিসেবে পরিচিত বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দ্বারা পরিচালিত হয়। এখানে ভ্রমণকারীদের জন্য প্রিমিয়াম খাবার ও পানীয়, নির্দিষ্ট ওয়ার্কস্টেশন, উচ্চ-গতির ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস এবং নিরাপদ লাগেজ স্টোরেজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। অভিজাত পরিবেশে এবং সার্বিক সেবার সমন্বয়ে এই লাউঞ্জটি ভ্রমণকারীদের ফ্লাইটের আগে কিংবা ফ্লাইটের বিরতিতে বিলাসবহুল ও আরামদায়ক সময় কাটানোর সুযোগ করে দেয়।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন