ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ২:৩৪

রাজশাহীতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ন্যাশনাল ব্যাংক পিএলসি আয়োজিত “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপকগণ। সভায় শাখাসমূহের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নতুন কৌশল নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।

সভায় আলোচনার মূল বিষয় ছিল—ডিপোজিট সংগ্রহ বৃদ্ধি, ঋণ পুনরুদ্ধার, আমদানি ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সেলস ও মার্কেটিং কার্যক্রমকে আরো শক্তিশালী করা। আদিল চৌধুরী তার বক্তব্যে চারটি মূল নির্দেশনা তুলে ধরেন: মনন উন্নত করা, সততা ও স্বচ্ছতা বজায় রাখা, ইতিবাচক থাকা এবং প্রতিটি শাখার সিদ্ধান্তই ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণ করে—এটি উপলব্ধি করা।
তিনি বলেন, “সময়ই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সততা, পেশাদারিত্ব এবং মানসম্পন্ন ব্যবসার মাধ্যমে আমরা ন্যাশনাল ব্যাংককে বাংলাদেশের শীর্ষ পাঁচটি ব্যাংকের অন্যতম করে তুলতে পারব।”
সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাহক আস্থা সুদৃঢ় করা, ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি-কে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
 

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন