ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র লিটন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৪:৫০

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিংয়ের অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে ফ্লাইওভারটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার (জিওবি) অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হবে ৪০ কোটি ৭৯ লাখ টাকা। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। ফ্লাইওভার নির্মাণের সময়কাল ধরা হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত। অবশিষ্ট দুই লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার, প্রস্থ ফুটপাতসহ ৯.৪০ মিটার, থাকবে ৯টি স্প্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নগরীর পূর্ব প্রান্তে বুধপাড়া থেকে আলিফ লামমিম ভাটার মোড় পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে একটি দুই লেনের ফ্লাইওভার নির্মিত হয়েছে। সড়কটি ফোর লেন হওয়ায় নির্বিঘ্নে যানবাহন চলাচলের স্বার্থে পাশেই আরেকটি দুই লেনের ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষ ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছে। প্রকল্পটির কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। আগামীতে এ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। নগরীতে আরো ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। গতকাল বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ উদ্বোধন করেছি। বড় প্রকল্পগুলোর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লা, অলিগলির সকল রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। আগামী এক বছরের মধ্যে ব্যাপক উন্নয়নকাজ দৃশ্যমান হবে।

কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিক শিল্পনগরী-২-এর কাজ শেষ পর্যায়ে। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়া হবে। এছাড়া চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলেছে। আগামীতে এ তিনটি শিল্পাঞ্চলে ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। নগরীর সিলিন্দা এলাকায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে আর পূর্ব প্রান্তে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রচেষ্টা চলমান আছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু