ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

১৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-৯-২০২১ বিকাল ৬:৭

রাজশাহী মহানগরীতে ৪২ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক কারবারি মো. আল-আমিন (২০) নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি (৩নং গলি) এলাকার মো. আ. সালামের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় মহানগরীর বিমানবন্দর থানাধীন বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মুল্য ৪২ লাখ টাকা। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে এক ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়া রাজশাহী টু তানোরগামী লোকাল বাস, যার রেজিঃ নং দিনাজপুর-জ ০৫-০০২১ যাত্রীবাহী পরিবহনযোগে তানোর এলাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যো ৭টায় মহানগরীর বিমানবন্দর থানাধীন বারইপাড়া এলাকায় সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব।

চেকপোস্ট করাকালীন সন্ধ্যা সোয়া ৭টায় তথ্য অনুযায়ী মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে থামানো হয়। এ সময় মাদক কারবারি মো. আল-আমিন দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার অনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, লকডাউনের দীর্ঘ সময় ধরে এই ইয়াবাগুলো কক্সবাজারে রাখা ছিল। লকডাউন শেষে সম্প্রতি ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে নিয়ে এসেছে। এসব ইয়াবা নাটোরে এসেছিল এবং নাটোর হতে রাজশাহীর দিকে নিয়ে আসছিল। ইয়াবা বহনের জন্য বাস পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব ইয়াবার মূল উৎস ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অচিরেই এর মূল রহস্য উদ্ঘাটন করা হবে।

এ ব্যাপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু