ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৩৯

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসাবে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর সম্মানিত পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বলেন, ‘‘আর্থিক সাক্ষরতা শুধু একটি শিক্ষা নয়, এটি ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সঠিক পরিকল্পনা ও সঞ্চয়ের মাধ্যমে তোমরা নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারো’’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি। উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান। তিনি বলেন ‘‘তরুণ প্রজন্মের মাঝে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের ধারণা ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।’’ প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে যমুনা ব্যাংকের বরুড়া শাখার ব্যবস্থাপক ও অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন