বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ
বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা ব্যাংক পিএলসি কর্তৃক পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা ব্যাংক পিএলসি কর্তৃক পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম (ইডিপি)-এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়েছে। উক্ত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে নতুন ২৫ জন এসএমই উদ্যোক্তাকে ১ মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। এছাড়াও, সবচেয়ে উদ্ভাবনী, সবচেয়ে প্রতিশ্রুতিশীল, সবচেয়ে সম্ভাবনাময়, সবচেয়ে সৃজনশীল মার্কেটিং ও সবচেয়ে জনপ্রিয় অংশগ্রহণকারী ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ৭ জন তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি ও ব্যাংক কর্মকর্তাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরী করে। ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব এ কে এম শাহনেওয়াজ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব নওশাদ মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP এর প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলাম, ঢাকা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও জনাব মো. মোস্তাক আহমেদ, ঢাকা ব্যাংক পিএলসি-এর এমএসএমই এন্ড ইমার্জিং বিজনেস ডিভিশনের প্রধান জনাব মো. মাহবুবুর রহমান পলাশ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ন পরিচালক জনাব মো. আয়ূব আলী, কে-ক্রাফট এর কো-ফাউন্ডার জনাব খালিদ মাহমুদ খান, ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ইভিপি ও প্রিন্সিপাল জনাবা ফাহমিদা চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসি-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উক্ত প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো