ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দেশে এলো সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১১:৪০

চীনের তৈরি সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো পৌঁছায় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন।

এই নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজারা ডোজ। এরমধ্যে দেয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুদ আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।

এদিকে বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এছাড়া বুধবার পর্যন্ত টিকার নিতে আগ্রহী মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেন।

জামান / জামান

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ