ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে যুক্তরাজ্যের DFTএর সহযোগিতায় ICAO National Inspectors Course সমাপ্তি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ বিকাল ৫:৪০

সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় এবং যুক্তরাজ্যের Department for Transportation (DFT)-এর সহযোগিতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর নিরাপত্তা বিষয়ক ICAO National Inspectors Course অনুষ্ঠিত হয়। কোর্সটি ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হয়।

উক্ত কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল (মঙ্গলবার), ২৩ সেপ্টেম্বর ২০২৫, সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  বেবিচক চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc প্রধান অতিথি উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মিঃ জেমস গোল্ডম্যান (Mr. James Goldman)। এছাড়া, আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস‍্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) (Air Commodore Md Asif Iqbal, BUP, ndc, afwc, psc, GD(P)) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী (Prasanta Kumar Chakraborty)। 

বেবিচকের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, নিত্যনতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরসমূহের নিরাপত্তা তদারকিতে এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাস এবং ব্রিটিশ DFT-কে তাদের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উল্লেখ্য যে, যুক্তরাজ্য থেকে আগত দুইজন AVSEC Instructor সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করেন। কোর্সে অংশগ্রহণকারী বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র অর্জন করেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন