ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের 'তারুণ্যের উৎসব-২০২৫'


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:৩৩

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড 'তারুণ্যের উৎসব-২০২৫' শীর্ষক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক অবৈধ অনুপ্রবেশ রোধে এই আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় স্থানীয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে অবৈধ কার্যকলাপ হতে বিরত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন