বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
এনআরবিসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা সহজ, দ্রুততর ও নিরাপদ করতে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক ভেসেল মুভমেন্টস, কন্টেইনার ট্র্যাকিং এবং আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই করবে এনআরবিসি ব্যাংক। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবা প্রদান ও গ্রহণ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু‘টি।
এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টান্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, মে ইন্টারন্যাশনালের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়লা কাওকাইন আরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মে ইন্টান্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড তথ্য প্রযুক্তি নির্ভর ম্যারিটাইম ডাটা ও পণ্যের মূল্য এনালাইটিক্সের আধুনিক প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া আরো উন্নতকরণ এবং বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত ঝুঁকি কমানো সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো