শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ ও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর যুগ্ম পরিচালক া মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪১টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার জন কর্মকর্তা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো