কোনো শিক্ষার্থীর বিন্দুমাত্র করোনার উপসর্গ থাকলেও জানাতে হবে : শিক্ষামন্ত্রী
কোনো শিক্ষার্থীর যদি করোনার বিন্দুমাত্র লক্ষণও থাকে সঙ্গে সঙ্গে অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের এক শিক্ষার্থীর মারা যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তার সহপাঠীদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি আমাদের সার্বক্ষণিক তদারকিতে আছে।
তিনি বলেন, করোনা এমন একটি ভাইরাস যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারে। এ ব্যাপারে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, সবাই যেন নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠান আসেন এবং ক্লাস নেন।
মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থীর মাঝে করোনার উপসর্গ দেখা দিলে অভিভাবকরা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করেন। শিক্ষক এবং সংশ্লিষ্টদের সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া আছে।
জামান / জামান
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত