ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ১:৫১

শপথ নিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ১৩-সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) আইইউটি অডিটোরিয়ামে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম।
শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির আন্তরিক প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আজিমউদ্দিন খান। তিনি বলেন, “আমরা একটি কমিউনিটি হিসেবে একে অপরের জন্য কাজ করতে ও সেবা দিতে আগ্রহী। পূর্বসূরীদের মতো নর্বনির্বাচিত কমিটি অ্যাসোসিয়শেনকে আরও সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।” 
অনুষ্ঠানে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিনহাজ ফাহমি জানান, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের এক দশকেরও বেশি সময়ের বিশ্বাস ও আস্থা তাকে এই দায়িত্ব নিতে উদ্ধুদ্ধ করেছে। অ্যাসোয়িশনের সমৃদ্ধি ও উন্নয়নে যথাযথ দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 
অনুষ্ঠানে শপথ নেয়া কমিটি’র অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজালাল হোসেন লিমন, কোষাধ্যক্ষ আসিফুর রহমান চৌধুরী, সংগঠনিক সম্পাদক শোয়াইব বিন নূর, সহকারী কোষাধ্যক্ষ মঞ্জুরুল হাসান বন্ধন, প্রকাশনা সম্পাদক দেওয়ান তারিকুল মান্নান, নির্বাহী সদস্য আদহাম আরিক রহমান, তাকিয়া মোশাররফ, সেগুফত আলম জারিফ, আরিফিন ইসলাম এবং মো. সাব্বির রহমান। 
শপথ গ্রহণকালে সকল নবনির্বাচিত সদস্য প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “অ্যাসোসিয়েশনের মর্যাদা এবং আমাদের আলমা ম্যাটারের গৌরব বৃদ্ধি কল্পে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করব।”
আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অভিভাবক ভাইস চ্যান্সেলর ড. মো. রফিকুল ইসালম নবনির্বাচিত কমিটির প্রতি তাঁর প্রত্যাশা ব্যক্ত করে অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার আহবান জানান। 
অনুষ্ঠানে কমিটির বিদায়ী সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মইনুল মোমেন তাঁদের তিন বছরের সফল কার্যকাল স্মরণ করে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এছাড়া, নির্বাচনী প্রক্রিয়া চলাকালে বিভিন্ন চ্যালেঞ্জ ও তা সফলভাবে মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার রেজওয়ানুল হক।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন