ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ডিইউ টিএইচএম ক্লাবের সেমিনার
'World Tourism Day 2025' উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে একটি জ্ঞানগর্ভ সেমিনারের আয়োজন করে ডিইউ টিএইচএম ক্লাব। এই বিশেষ সেমিনারটি বিশ্ব পর্যটন দিবসের গুরুত্ব তুলে ধরে এবং দেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন শেরাটন ও ওয়েস্টিন হোটেলের সিইও মোঃ শাখাওয়াত হোসেন, DuSai Resort & Spa এর পরিচালক রেজিনা নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কো-অডিনেটর প্রফেসর ডঃ মোঃ কামরুল হাসান এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডঃ শরিফুল আলম খন্দকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ এই সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন। এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য বক্তা ও অংশগ্রহণকারী সকলকেই মোঃ কামরুজ্জামান, সভাপতি, ডিইউ টিএইচএম ক্লাব, ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো