ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:৩২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২৯ সেপ্টেম্বর) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।

ইউজিসির মাননীয়  সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন  বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড.মোঃ সুলতান মাহমুদ ভূঁইয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ সহকারী পরিচালক বি.এম সোহেল রানা। প্রতিনিধি দলের সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে  বিভিন্ন ক্লাসরুম ও ল্যবটারী পরিদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরিও পরিদর্শন করেন। এ সময়ে তারা এইউবির মেডিকেল সেন্টার ও ছাত্রদের বিভিন্ন ক্লাব অফিস ও শিক্ষক কমনরুম  সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন এউইবি  এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক; বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান, ড. মোহাম্মদ জাফর সাদেক; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এমিরেটস প্রফেসর ড. শাহজাহান খান; ট্রেজারার, অধ্যাপক মোঃ নুরুল ইসলাম; রেজিস্ট্রার জনাব এম এ মোতালেব চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর,  বিভাগীয় প্রধান এর শিক্ষকগণ ও কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন দল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো, গবেষণা অগ্রগতি ও সামগ্রিক শিক্ষা পরিবেশ পর্যালোচনা করেন। এ সময় ইউজিসি প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়নে নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউজিসি দলের সামনে এইউবির শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন