কমেছে শনাক্তের হারও
৪ মাসে করোনায় সর্বনিম্ন ২৪ জনের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন (১১৯ দিন) মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২৭ মে। সেদিন মারা যান ২২ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৩৭ জনে। এর আগে বুধবার ৩৬, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫ ও শুক্রবার ৩৮ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় কমেছে শনাক্তের হারও। নতুন করে ১ দিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এটি গত ৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। গতকাল বুধবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ। সে হসেবে ১ দিনের ব্যবধানে শনাক্ত কমেছে দশমিক ১৮ শতাংশ। এদিকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৮২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ।
২৪ ঘণ্টায় যে ২৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ১৪ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৬, খুলনায় ৩, সিলেটে ৩, রংপুর ১ জন মারা গেছেন। তবে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে কারও মৃত্যু হয়নি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জামান / জামান
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ
সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান
ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা
রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল
ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান