কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে ছয়জন নতুন পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন প্রদান করেছে। নিয়োগপ্রাপ্ত নতুন ছয়জন পরিচালক হলেন- এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মোঃ আকরাম হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি (সিআইডি), বাংলাদেশ পুলিশ; সারদার নূরুল আমিন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; এবং মো. কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ।
স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; সৈয়দ রফিকুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, ম্যানেজিং পার্টনার, আমিন হোসেন অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
নবনিযুক্ত পরিচালকদের অন্তর্ভুক্তির ফলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এই পদক্ষেপ ব্যাংকের সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং শেয়ারহোল্ডার আস্থা আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Aminur / Aminur
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো