নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক ককর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ একালাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযানকালে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান