ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বি ডি সি এফ –এর বার্ষিক সভা অনুষ্ঠিত: যাত্রা শুরু বি সি পি এস–এর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ১০:৪

বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশনস ফোরাম (বি ডি সি এফ ) এর বার্ষিক সাধারণ সভা (এ জি এম) ও কমস আড্ডা শনিবার ঢাকার মোহাম্মদপুরের ওয়াই ডাব্লিউ সিএ তে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটি নতুন নাম বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বি সি পি এস) ঘোষণা করেছে, যা দেশের কমিউনিকেশন খাতে পেশাদারিত্বের নতুন ধারা সূচনা করবে।
সভায়  নেটওয়ার্কিং সেশনে সদস্যরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন, নতুন আইডিয়া নিয়ে আলোচনা করেন। এতে ফোরামের মিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। 
ফোরামের আহ্বায়ক  মাসুদ রানা বলেন,“ কমিউনিকেশন পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা, অভিজ্ঞতা ও নলেজ শেয়ার করা, এবং শিক্ষার সুযোগ সৃষ্টি করতে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল তা আজ ফর্মাল সংগঠন হিসেবে আত্নপ্রকাশ লাভ করলো” সভায় বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বি সি পি এস) নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে টনি মাইকেল গোমেজ চেয়ারপারসন, সাজিয়া শারমিন ভাইস চেয়ারপারসন এবং মাসুদ রানা সদস্য  সচিব । অন্যান্য পদে আছেন এহসানুর  রহমান জিয়া , অমিত দাস, জুলিয়েট মন্ডল, সাহস মোস্তাফিজ, জাকিয়া হক নীলা, সাজিয়া আফরিন ও আসাদ রাসেল।  
 বি সি পি এস  নব নির্বাচিত চেয়ারপারসন  টনি মাইকেল গোমেজ বলেন, কৌশলগত কমিউনিকেশন এখন সময়ের চাহিদা, এবং আগামী দিনে এ খাতে কর্মরতদের সক্ষমতা  বৃদ্ধি, প্রতিষ্ঠানিক শক্তি বাড়ানো ও মিডিয়া এবং  উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানো হবে বি সি পি এস –এর  প্রধান অগ্রাধিকার।
উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বি ডি সি এফ  দেশের ডেভেলপমেন্ট  কমিউনিকেশন, মিডিয়া, অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, পাবলিক রিলেশনস ও নলেজ ম্যানেজমেন্ট পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বি ডি সি এফ –এর পক্ষ থেকে  ডেভেলপমেন্ট কমিউনিকেশনস কনক্লেভ, লিডারশিপ মাস্টারক্লাস, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ওয়ার্কশপ এবং সিভি লেখার সেশনের আয়োজন করা হয়েছে যা কমিউনিকেশন প্র্যাকটিশনারদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছে।

 

Aminur / Aminur

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন