জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক আর্থিক সচেতনতামূলক কর্মসূচি পালন করছে এনআরবিসি ব্যাংক
দেশে-বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, উদ্যোক্তা সৃষ্টি, ক্যারিয়ার গাইডলাইন্স ও ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক বিশেষ কর্মসূচি করেছে এনআরবিসি ব্যাংক। রোববার ১২ অক্টোবর, ২০২৫ তারিখে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ, ব্যাংকিং সেবা গ্রহণে সহায়তার লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনআরবিসি ব্যাংক একটি স্টল স্থাপন করেছে। আজ রোববার এই স্টলের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হারুনুর রশীদ, রিটেইল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. সাফায়েত কবীর, নয়াবাজার শাখার ব্যবস্থাপক আসিফ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাথী হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য এনআরবিসি ব্যাংকের স্পেশাল প্রডাক্ট ‘নিউজেন’। স্টলে শিক্ষার্থীরা বিনামূলে অ্যাকাউন্ট খুলতে পারছেন। কোন ধরনের বাৎসরিক চার্জ ছাড়াই এই অ্যাকাউন্টের বিপরীতে শিক্ষার্থীরা মাল্টি ক্যারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার সহায়তা জন্য প্রয়োজনীয় তথ্য সরবারহ করা হচ্ছে। শিক্ষাজীবন শেষে ক্যারিয়ার গাইডলাইন্স এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সচেতন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিক্ষার্থীরা স্টলে প্রয়োজনীয় আর্থিক সেবা এবং পরামর্শ গ্রহণ করতে পারছেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো