ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন, ট্রায়াল আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ১০:৫৯

অবশেষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য ঢাকার বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। ২২ সেপ্টেম্বর ৬টি প্রতিষ্ঠান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের কাজ শুরু করে। তাদের অবকাঠামো তৈরিতে সহায়তা করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। এদিকে ‍আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ল্যাবের ট্রায়াল অনুষ্ঠিত হবে। কোনো ত্রুটি না থাকলে ল্যাবগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ল্যাবের অবকাঠামোর কাজ বৃহস্পতিবার রাতের মধ্যেই শেষ হয়েছে। শুক্রবার ৬টি প্রতিষ্ঠান যন্ত্রপাতি বসানোর কাজ সম্পন্ন করেছে। ল্যাবের গুণগত মান মনিটরিং করতে আইইডিসিআর’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানার নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছিল স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া কার্যক্রম মনিটরিংয়ের জন্য গঠিত এই কমিটি আজ ল্যাব পরিদর্শন করবে। কমিটির সদস্যরা ল্যাবে কোনও ত্রুটি না পেলে সেটা ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। এরপর যেকোনও সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে পারবে।

প্রায় তিন মাস ফ্লাইটে নিষেধাজ্ঞার পর গেলো ৪ আগস্ট বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটিতে প্রবেশের জন্য শর্ত দেওয়া হয়, ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

এরপর প্রায় দেড় মাস ল্যাব স্থাপন নিয়ে নানা জটিলতা দেখা দেয়। বিমানবন্দরের পার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর আপত্তি ছিল। এই সংকট নিরসনে ২১ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে আসেন। তখন টার্মিনালের ভেতরে নতুন স্থান নির্ধারণ করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন তারা। টার্মিনাল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশে যাত্রীদের করোনা পরীক্ষার স্যাম্পল নেওয়া হবে। আর নিচতলায় ল্যাবে হবে পরীক্ষা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের অগ্রগতি পরিদর্শন করে বলেন, ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যে তারা রেডি হয়ে যাবে। এরপরই এয়ারলাইন্স ফ্লাইট চালু করবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে ল্যাব পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, শনিবারের মধ্যেই পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরমধ্যে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল এই কাজ থেকে সরে আসে। বাকি প্রতিষ্ঠানগুলো হলো, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

জামান / জামান

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ