ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ৪:৩৬

সারা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য নিয়ে তাইওয়ানের রাজধানী তাইপেতে বসছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ‘টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ান-২০২৫’ এর ৫১তম আসর।

আগামীকাল বুধবার, (২২ অক্টোবর) তাইপের নানগ্যাঙ এক্সিবিশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রযুক্তি প্রদর্শনী। 

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর  পরিচালক মো. ইকবাল হোসাইন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল উদ্দিন সিকদারের নেতৃত্বে এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন আরও ২৭ জন সদস্য।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেবেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বিসিএস নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।   

প্রদর্শনীটি আয়োজন করেছে তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা) এবং তাইওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (টিইইএমএ)।

শুক্রবার (২৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীটি শেষ হবে।

টাইট্রনিক্স হলো একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক্স শো, আর এআইওটি তাইওয়ান হচ্ছে তাইওয়ানের আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী। ইভেন্টে দর্শনার্থীরা সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড সম্পর্কে জানার সুযোগ পান।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন