উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে গবেষণা ও প্রকাশনা পুরষ্কার
উত্তরা ইউনিভার্সিটি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (সি আর টি) এর আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৪। এ বছর মোট ৬৩ জন গবেষককে তাদের অসামান্য গবেষণা অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে, যাদের গবেষণায় ১০০টিরও বেশি স্কোপাস-ইনডেক্সড প্রবন্ধ প্রকাশিত হয়েছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়। এই পুরস্কার প্রাপ্তির জন্য প্রকাশনাগুলোকে স্কোপাস, ওয়েব অব সায়েন্স, ইউইউ জার্নাল বা অন্যান্য সম্মানসূচক ও উচ্চ প্রভাবশালী জার্নালে প্রকাশিত ও সূচীবদ্ধ হতে হয়েছে। উত্তরা ইউনিভার্সিটি তাদের এই আয়োজনের মধ্য দিয়ে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র ও নগদ অর্থ সম্মানী হিসেবে দেয়ার মাধ্যমে সম্মাননা জানিয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অসাধারণ গবেষণা অবদান ও স্কোপাস-ইনডেক্সে স্থান পাওয়া প্রবন্ধসমূহকে স্বীকৃতি জানানো হয়, যা উত্তরা ইউনিভার্সিটির একাডেমিক উৎকর্ষতার চর্চা ও সকল ক্ষেত্রে উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রমাণ। আয়োজক এবং অংশগ্রহন করা প্রাবন্ধিকদের মতে এই অনুষ্ঠান শুধু একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতিই দেয়নি, বরং গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক গৌরবের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকেও আরও সুদৃঢ় করেছে।
এই সম্মানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিগো উত্তরা লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রফেসর ড. মো. সুলতানুল ইসলাম, পরিচালক, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরা বিশ্ববিদ্যালয়।
উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “আজ আমরা আমাদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অসাধারণ গবেষণা অর্জন উদযাপন করছি, যাদের নিষ্ঠা ও পরিশ্রম উত্তরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবস্থানকে ক্রমাগত উন্নত করছে। এই অনুষ্ঠান আমাদের উদ্ভাবনী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার এবং এমন জ্ঞান সৃষ্টির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যা সমাজ ও বিশ্ববিদ্যালয়, উভয়ের জন্যই কল্যাণ বয়ে আনে। আমরা আশা করি, এই পুরস্কারগুলো আমাদের গবেষকদের আরও অনুপ্রাণিত করবে নতুন দিগন্ত উন্মোচনে এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে অর্থবহ অগ্রগতি সাধনে। বিশেষ অতিথীর বক্তব্যে আবিদ আজিজ বলেন, “ভবিষ্যতের গবেষণা ও প্রকাশনায় আমি আপনাদের আহ্বান জানাই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের (এসডিজি) সাথে নিজেদের কাজকে সংযুক্ত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অসীম সম্ভাবনাকে আরো ভালো করে বুঝতে।”
অনুষ্ঠানটি দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
উত্তরা ইউনিভার্সিটি সম্পর্কে:
২০০৩ সালে ডি.এ.আর ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ) ঢাকার একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধনে প্রতিজ্ঞাবদ্ধ। পাঁচটি অনুষদ ও চৌদ্দটি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিস্তৃত শিক্ষা কর্মসূচীর মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করেছে। “উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষ” এই মূলমন্ত্রে পরিচালিত এ বিশ্ববিদ্যালয়টি একাডেমিক অগ্রগতি, পেশাগত উন্নয়ন ও উদ্ভাবনকে প্রতিনিয়ত উৎসাহিত করে চলেছে।
Aminur / Aminur
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো