ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইন্টারমিডিয়ারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা: ডিএসই পরিচালক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:১৫

কর্পোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন একটি শক্তিশালী, স্বচ্ছ এবং টেকসই পুঁজিবাজার গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী (২০-২১ অক্টোবর, ২০২৫) “Compliance in Corporate Governance by Capital Market Intermediaries” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে আজ ২১ অক্টোবর ২০২৫ তারিখে ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, একজন ইন্টারমিডিয়ারি হিসেবে পুঁজিবাজারের প্রতিটি স্তরে সঠিক তথ্য প্রদান, প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ইন্টারমিডিয়ারিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নিয়ম-নীতি মেনে চলা, স্বচ্ছতা বজায় রাখা এবং নৈতিক মানদণ্ডে অবিচল থাকা—এসবই পেশাগত দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। ডিএসই পরিচালক আরো বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সুশাসন, জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড বিষয়ে আরও গভীর সচেতনতা সৃষ্টি হবে। তিনি আশা প্রকাশ করেন, আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করবেন এবং পুঁজিবাজারে সুশাসনের সংস্কৃতি সুসংহত করতে সক্রিয় ভূমিকা রাখবেন। দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি'র পরিচালক মো. আবুল কালাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন কর্পোরেট গভর্নেন্সে আয়ের গুণগত মান, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দ্বারা কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮ অনুসরণের বিষয়, কর্পোরেট সামাজিক দায়িত্ব, আর্থিক প্রতিবেদন প্রণয়নে দায়বদ্ধতা ও নিয়ন্ত্রণে কমপ্লায়েন্স, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কমপ্লায়েন্স: কোম্পানি সেক্রেটারির ভূমিকা, শেয়ারহোল্ডার ও শেয়ারহোল্ডার সক্রিয়তা এবং কর্পোরেট গভর্নেন্সে প্রকাশ সংক্রান্ত কমপ্লায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন