ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:৩১

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে গত ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে। শিক্ষার্থীদের তাদের নতুন শিক্ষাজীবনে দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানানোর লক্ষ্যে এসইইউ-এর একাডেমিক স্কুলগুলো দুটি ভিন্ন সেশনের আয়োজন করে।

প্রথম সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের পাশাপাশি অর্থনীতি এবং ইংরেজি বিভাগের নতুন শিক্ষার্থীরা যোগ দেয়। এই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ বা অবস্থানের সাথে মানিয়ে নিয়ে সর্বোচ্চটা অর্জনের জন্য সচেষ্ট হবার আহ্বান জানান। তাঁরা জীবনের কোন স্তরে থেমে না গিয়ে সর্বদাই নিজেকে প্রস্তুত রাখার পরামর্শ দেন যেন কোন সুযোগ আসলে সেটি মিস হয়ে না যায়।

সকল সেশনেই সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়াও সংশ্লিষ্ট ডিন এবং বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের স্বাগত জানান।

এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের প্রাণবন্ত এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন