ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:৩১

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এনআরবিসি ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” প্রকল্পের অংশ হিসেবে  মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। 
প্রশিক্ষণে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, বিনিয়োগ, ব্যবসা পরিচালনা, উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  এসময় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম,  এনআরবিসি ব্যাংকের ক্রেডিট  রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ-২ এর প্রধান শেখ আহসানুল হক, কুমিল্লা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন,  কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার ও বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছি। এনআরবিসি ব্যাংকের সারাদেশে বিস্তুৃত বিপুল সংখ্যক শাখা ও উপশাখার মাধ্যমে আমরা স্বল্প সুদে সহজ শর্তে অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে অর্থায়ন করছি।   

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন