ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআইয়ের মৃত্যু


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২৫-৯-২০২১ বিকাল ৬:৫৩

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার এএসআই এর চিকিৎসাধীন অবস্থায়  আজ শনিবার (২৫ সেপ্টেম্ব) মৃত্যু হয়েছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শুত্রকার (২৪ সেপ্টেম্বর)  রাত ১১টা ৫০ মিনিটের দিকে হারাগাছ থানা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালে উক্ত থানাধীন বাহার কাছনা তেলিপাড়া আহলে হাদিস জামে মসজিদ এর পিছনে রাস্তার উপর সিগারেট কোম্পানী মোড়ে এএসআই পিয়ারুল (হারাগাছ থানায় কমর্রত) একজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করলে মাদক ব্যবসায়ী তার হাতে থাকা ছুরি দিয়ে তার বাঁ পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার  বেলা ১১টা ১৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মূল আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. পারভেজ রহমান (২৬), পিতা মো. জাহিদুল ইসলাম, মাতা পারভিন, সাং বাহার কাছনা, থানা-হারাগাছ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হারাগাছ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মৃত্যুবরণকারী এএসআই মো. পিয়ারুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায়। তিনি ২০১৮ সালের ০৬ অক্টোবর রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসআই পদে পদোন্নতি সূত্রে যোগদান করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর তিনি সাফল্যের সাথে মাহিগঞ্জ থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং সর্বশেষ হারাগাছ থানায় কমর্রত ছিলেন।

জামান / জামান

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন