ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

তারল্য সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রায় ৪০ কোটি টাকা পরিশোধ করলো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৩:২৪

দেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক আর্থিক অনিয়ম, লুটপাট ও দুর্নীতির কারণে জুলাই বিপ্লব ২০২৪ এবং ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং সেক্টর নিয়ে আমানতকারীদের মনে আস্থাহীনতার সৃষ্টি হলে উল্লেখযোগ্য সংখ্যক ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করে। উক্ত সময়ে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড গত ০৯/০১/২০২৫ইং তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ২০০.০০ কোটি টাকা ডিমান্ড লোন সুবিধা গ্রহণ করে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহীত ডিমান্ড লোন এবং ব্যাংকের নিজস্ব সক্ষমতার মাধ্যমে সকল প্রকার গ্রাহকের তারল্য চাহিদা মেটানো সম্ভব হয়েছে। ব্যাংকটি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছে যে, গত ২১/১০/২০২৫ইং তারিখ পর্যন্ত তারা উক্ত ঋণের প্রিন্সিপাল বাবদ ২৫.০০ কোটি টাকা এবং হালনাগাদ সুদ বাবদ ১৪.৮৬ কোটি টাকা, অর্থাৎ মোট ৩৯.৮৬ কোটি টাকা পরিশোধ করেছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের ডিমান্ড লোনের সমুদয় অর্থ পরিশোধ করার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ব্যাংক কর্তৃপক্ষ এই পরিশোধকে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আর্থিক ভিত্তির ক্রমাগত উন্নতির প্রতিফলন বলে মনে করছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ৫১% মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সরকারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তাদের উপর আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দ, আমানতকারীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, রেগুলেটরী কর্তৃপক্ষসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন