এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী
‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে এবার নতুন ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী অনীত। তাকে দেখা যাবে ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর নতুন ছবি ‘শক্তিশালিনী’তে। শনিবার সামাজিক মাধ্যমে অনীতকে শুভেচ্ছা জানিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজির আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা।
আয়ুষ্মান লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।’
এর আগে শোনা যায়, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে সন্তান জন্মের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ায় তার জায়গায় অনীতকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
অভিনয়জীবনের শুরুতে অনীত বলিউডে অভিষেক করেন রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে। তবে দর্শকপ্রিয়তা পান চলতি বছরের হিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে। আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপির বেশি আয় করেছে।
Aminur / এমএসএম
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে