ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড-এর ডিএসই পরিদর্শন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:৪২

রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড-এর ৪ (চার) সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী সফরের অংশ হিসেবে ২১ অক্টোবর ২০২৫ তারিখে ডিএসই পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন মিসেস. খানদু ওয়াংমো, মিস দর্জি জঙ্গম, মিঃ জ্যাংচুক ওয়াংদি এবং মিস পেমা ইয়াংছেন। কোম্পানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ম্যানেজার নূর-ই হাফসার সার্বিক সহযোগিতায় প্রতিনিধিদল ডিএসই’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শনের প্রথম দিনে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস স্বাগত জানিয়ে বলেন, এই অঞ্চলের পিয়ার ইকোনমি - বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভুটান—প্রযুক্তি ও বাজার উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের অনেক সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজার মূলত ইক্যুইটি ভিত্তিক, তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএমই (SME) ও এটিবি (ATB)তে অন্তর্ভুক্ত করতে এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করতে ডিএসই কাজ করছে। পরে ডিএসই’র প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের এক প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিনিধিদলকে বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, ট্রেডিং ও সেটেলমেন্ট ব্যবস্থার অটোমেশন, ডিএসই’র বিভিন্ন পণ্য ও পরিষেবা, বাজারের সাম্প্রতিক উন্নয়ন এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF), রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REIT), ডেরিভেটিভস, ইসলামিক শরিয়াহভিত্তিক বাজার এবং অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ প্রবর্তনের অগ্রগতি তুলে ধরেন। তিনি ডিএসই’র কৌশলগত অংশীদারিত্ব—বিশেষ করে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সঙ্গে সহযোগিতার বিষয়গুলোও উপস্থাপন করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান রেগুলেটরি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ পুঁজিবাজারের আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে আলোকপাত করেন এবং জানান যে বিএসইসি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। আইসিটি ডিভিশনের উপমহাব্যবস্থাপক হাসানুল করিম ভুটান প্রতিনিধিদলকে ডিএসই প্ল্যাটফর্ম ইকোসিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার ও সিস্টেম, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেম, নেটওয়ার্ক সিকিউরিটিজ সলিউশন এবং ম্যাচিং ইঞ্জিন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অফ ভুটান (RSEB)-এর প্রতিনিধিদল তিন দিনের সফর শেষে ডিএসই’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সফরটি আমাদের জন্য ছিল অত্যন্ত তথ্যবহুল, সমৃদ্ধ ও অভিজ্ঞতামূলক।” তাঁরা ডিএসইর সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতাকে রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড এর উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেডের সার্বিক উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন