ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৫৮

উদ্যোক্তা, সংস্কৃতি ও সৃজনশীলতার সম্মিলনে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫’।

লাবন্য মিডিয়া হাউজ আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক গুণীজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন লাবন্য মিডিয়া হাউজের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় গুণীজনদের মিলনমেলায়।

অনুষ্ঠানে বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখায় শতাধিক গুণীজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ‘বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম’ হিসেবে বাংলাদেশ প্রতিদিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়, যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া বিনোদন বিভাগের মাসুম জয় ও রোমান রয় আলাদা আলাদা ভাবে সম্মাননা পান।

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং সংগীতানুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদানের এই মহোৎসব শেষ হয়।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?