ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১১:২৪

একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অভিনেত্রীদের আর পর্দায় তেমন লাস্যময়ী চরিত্রে কাস্ট করা হয় না এমনটাই একসময় ধারণা ছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। কিন্তু বর্তমানে তার সেই ধারণা একেবারেই ভুল বলে মনে করছেন তিনি। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, ৩০-এর কোঠা পার করার পরেও অভিনেত্রীরা এমন অনেক চরিত্রে কাজ করছেন, যা আগে শুধুমাত্র কমবয়সিদের দিয়ে করানো হতো।
অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ কমবয়সি অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না আগে।’ 
‘সেই ট্রেন্ড দেখেই আমি এমন ভেবেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ৩০ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়সটা এখন কোনো বিষয় নয়।’
দীর্ঘ দু'দশকের অভিনয় জীবনে এসে তামান্না ভাটিয়া এখন দেখছেন, কাজের ধরন পাল্টেছে। তার কথায়, ‘এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও রয়েছে।’

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?