ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তেজগাঁও শিল্পাঞ্চলে এএসআই গোলাম রসুলের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৩:১০

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জের নির্দেশে সক্রিয় টিমসহ ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে কাবু হতে শুরু করেছে মাদক ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার এবং সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. গোলাম রসুল। তিনি সঙ্গীয় অফিসার ও টিমসহ বিশেষভাবে তেজগাঁও পূর্ব নাখালপাড়া আলকাতরা বস্তি ও আশেপাশের এলাকায় স্থানীয়দের অংশগ্রহণে মাদকবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাদকসহ আটক হলেই মামলা হচ্ছে, যার ফলে ৯০% মাদক বিক্রি কমেছে বলে জানা গেছে। মাদকসেবীদের নিরুৎসাহিত করতে তাদের মাদকের টাকায় ফলমূল, জায়নামাজ কিনে দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার মাদক কিনতে আসলে সম্মানহানিকর পরিস্থিতির মুখোমুখি করা হচ্ছে—গায়ের কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে জুতো খুলে পালানোর সুযোগ দেওয়া হচ্ছে। রাস্তার পাশে অল হ্যাঙ্গার বসানো হয়েছে কাপড় রাখার জন্য। এলাকাবাসী জানায়, পুলিশি তৎপরতায় আলকাতরা বস্তিতে মাদক কেনাবেচা কমেছে। ফুটপাত দখল করে থাকা ঝুপড়ি ঘর ও মাদক কারবারীদের ভিড় এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এএসআই গোলাম রসুল বলেন, “মানুষ কষ্টার্জিত টাকায় মাদক কিনে নিজেকে ও পরিবারকে ধ্বংস করছে। আমরা চাই স্থানীয়দের সহযোগিতায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে।” জানা গেছে, তিনি পূর্ববর্তী কর্মস্থল যশোর ঝিকরগাছা থানা, ইছালী, রাড়ুলী ও ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণে অসামান্য অবদান রেখেছেন। “মাদককে না বলুন — নিজের এলাকা নিরাপদ রাখুন” এই স্লোগানে শুরু হয়েছে সচেতনতা অভিযান। অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, “আমরা জিরো টলারেন্স নীতিতে মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনছি। এই প্রক্রিয়া চলমান থাকবে।”

এমএসএম / এমএসএম

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু